৮০/৪৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৭৪ - দোয়া
বার্ধক্যের আতিশয্য এবং দুনিয়ার ফিতনা আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা।
সহীহ বুখারী : ৬৩৭৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৭৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْحُسَيْنُ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ مُصْعَبٍ، عَنْ أَبِيهِ، قَالَ تَعَوَّذُوا بِكَلِمَاتٍ كَانَ النَّبِيُّ ﷺ يَتَعَوَّذُ بِهِنَّ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ».
সা‘দ ইব্নু আবী ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যে সব বাক্য দিয়ে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করতেন, সে সব দ্বারা তোমরাও আশ্রয় প্রার্থনা কর। তিনি বলতেন : হে আল্লাহ্! আমি কাপুরুষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি বার্ধক্যের অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আর আমি দুনিয়ার ফিত্না ও কবরের 'আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
