৮০/৪৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৭৯ - দোয়া
বারাকাতসহ মালের প্রবৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা।
সহীহ বুখারী : ৬৩৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৭৯
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ " اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ».وَعَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، مِثْلَهُ
উম্মু সুলায়ম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেনঃ হে আল্লাহ্র রাসূল! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহ্র নিকট তাঁর জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেনঃ হে আল্লাহ! আপনি তাঁর মাল ও সন্তান বৃদ্ধি করে দিন, আর আপনি তাঁকে যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দান করুন। হিশাম ইবনু যায়দ (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) -কে এ রকমই বর্ণনা করতে শুনেছি।
