৮০/৪৮. অধ্যায়ঃ
বারাকাতপূর্ণ অধিক সন্তান পাওয়ার জন্য প্রার্থনা।
সহিহ বুখারী : ৬৩৮১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩৮১
حَدَّثَنَا أَبُو زَيْدٍ، سَعِيدُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَتْ أُمُّ سُلَيْمٍ أَنَسٌ خَادِمُكَ. قَالَ " اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ ".
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু সুলাইম (রাঃ) বলেনঃ হে আল্লাহর রসূল (ﷺ)! আনাস (রাঃ) আপনার খাদেম। তখন তিনি দোয়া করলেনঃ হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন।
আধুনিক প্রকাশনী- ৫৯৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮২৬
