৮০/৬০. অধ্যায়ঃ
মুশরিকদের জন্য দোয়া।
সহিহ বুখারী : ৬৩৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩৯৭
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا. فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ، فَقَالَ " اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তুফাইল ইবন আমর (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেনঃ দাওস গোত্র বিরুদ্ধাচরণ করেছে ও অবাধ্য হয়েছে এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে। সুতরাং আপনি তাদের উপর বদদোয়া করুন। সাহাবীগণ ভাবলেন যে, তিনি তাদের উপর বদ দোয়া-ই করবেন। কিন্তু তিনি (তাদের জন্য) দোয়া করলেনঃ “হে আল্লাহ! আপনি দাওস গোত্রকে হিদায়াত দান করুন। আর তাদের মুসলিম করে নিয়ে আসুন।”
আধুনিক প্রকাশনী- ৫৯৪৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৪২
