৮০/৬৩. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর বাণী: ইয়াহুদীদের সম্পর্কে আমাদের বদ দোয়া কবুল হবে। কিন্তু আমাদের সম্পর্কে তাদের বদ দোয়া কবুল হবে না।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৪০১

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ الْيَهُودَ، أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ‏.‏ قَالَ ‏"‏ وَعَلَيْكُمْ ‏"‏‏.‏ فَقَالَتْ عَائِشَةُ السَّامُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ أَوِ الْفُحْشَ ‏"‏‏.‏ قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ ‏"‏ أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ ‏"‏‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার একদল ইয়াহুদি নবী (ﷺ)-এর নিকট এসে সালাম দিতে গিয়ে বললো: ‘আসসামু আলাইকা’। তিনি বললেন: ‘ওয়া আলাইকুম’।কিন্তু আয়েশা (রাঃ) বললেন: ‘আসসামু আলাইকম ওয়া লা'আনাকুমুল্লাহ ওয়া গাযিবা আলাইকম’ (তোমরা ধ্বংস হও, আল্লাহ তোমাদের উপর লা'নত করুন, আর তোমাদের উপর গযব অবতীর্ণ করুন)।তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: হে আয়েশা তুমি থামো! তুমি নম্রতা অবলম্বন করো, আর তুমি কঠোরতা বর্জন করো।আয়েশা (রাঃ) বললেন: তারা কী বলেছে আপনি কি শুনেননি?তিনি বললেন: আমি যা বলেছি, তা কি তুমি শুননি? আমি তো তাদের কথাটা তাদের উপরই ফিরিয়ে দিলাম। কাজেই তাদের উপর আমার বদদোয়া কবূল হয়ে যাবে। কিন্তু আমার ব্যাপারে তাদের বদদোয়া কবূল হবে না।

আধুনিক প্রকাশনী- ৫৯৫৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৪৬

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন