৮১/৮. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: হে মানুষ! আল্লাহর ওয়াদা সত্য, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে; আর সেই প্রধান প্রতারক (শয়তান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ কর। সে কেবল তার দলবলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়। (সূরা ফাতির ৩৫/৫-৬)
আবু আবদুল্লাহ বলেন, السَّعِيرِ-এর বহুবচন سُعُرٌ আর মুজাহিদ বলেন, الْغَرُورُ-এর অর্থ শয়তান।
সহিহ বুখারী : ৬৪৩৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৪৩৩
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْقُرَشِيِّ، قَالَ أَخْبَرَنِي مُعَاذُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ ابْنَ أَبَانَ، أَخْبَرَهُ قَالَ أَتَيْتُ عُثْمَانَ بِطَهُورٍ وَهْوَ جَالِسٌ عَلَى الْمَقَاعِدِ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ وَهْوَ فِي هَذَا الْمَجْلِسِ، فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ " مَنْ تَوَضَّأَ مِثْلَ هَذَا الْوُضُوءِ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ جَلَسَ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ". قَالَ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَغْتَرُّوا ".
ইব্নু আবান হতে বর্ণিতঃ
আমি উসমান ইবন আফফান (রাঃ)-এর কাছে ওজুর পানি নিয়ে এলাম। তখন তিনি বসার স্থানে বসা ছিলেন। তিনি সুন্দরভাবে ওজু করলেন।তারপর তিনি বললেন, আমি নবী (ﷺ)-কে এ স্থানেই দেখেছি, তিনি সুন্দরভাবে ওজু করলেন, অতঃপর তিনি বললেন, যে লোক এ ওজুর মতো ওজু করবে, তারপর মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে সেখানে বসবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।তিনি বললেন, নবী (ﷺ) আরও বলেন যে, তোমরা ধোঁকায় পড়ো না।আবূ আব্দুল্লাহ বলেন, তিনি হুমরান ইবন আবান।
(আধুনিক প্রকাশনীঃ ৫৯৮৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৯০)[৯] ভাল করে ওযু করে মসজিদে ঢুকে বসার পূর্বেই দু’রাকাত সালাত আদায় করা সুন্নাত এবং রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’রাক‘আত সুন্নাত আদায় না করে বসতেও নিষেধ করেছেন । অনেককেই দেখা যায় তারা মসজিদে ঢুকে বসে পড়েন অতঃপর উঠে সুন্নাত পড়েন, এটা সুন্নাতের বিপরীত কাজ ।হাদীসের শেষ বাক্য দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র ছোট গুনাহ ক্ষমা হবে । জেনে রাখা প্রয়োজন যে, ছোট গুনাহগুলোও যদি বারবার করা হয় তাহলে তা কাবীরা গুনাহে রূপান্তরিত হয়ে যায় । আর তখন কিন্তু ক্ষমা করা হবে না । (ফাতহুল বারী)
