৮১/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৪৬৬ - কোমল হওয়া
আমলে মাঝারি পন্থা গ্রহণ এবং নিয়মিত কাজ সম্পাদন
সহীহ বুখারী : ৬৪৬৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪৬৬
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَ عَمَلُ النَّبِيِّ ﷺ هَلْ كَانَ يَخُصُّ شَيْئًا مِنْ الأَيَّامِ قَالَتْ لاَ كَانَ عَمَلُهُ دِيمَةً وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ النَّبِيُّ ﷺ يَسْتَطِيعُ.
'আলক্বামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর আমল কেমন ছিল? তিনি কি কোন ইবাদাতের জন্য কোন দিন নির্দিষ্ট করতেন? তিনি বললেন, না। তাঁর আমল ছিল সার্বক্ষণিক ও নিয়মিত। নবী (ﷺ) যা করতে পারতেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তা করতে পারবে?
