৮১/৫০. অধ্যায়ঃ
সত্তর হাজার লোকের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ
সহিহ বুখারী : ৬৫৪১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫৪১
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ،. وَحَدَّثَنِي أَسِيدُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، قَالَ كُنْتُ عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم" عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الأُمَّةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ، فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلاَءِ أُمَّتِي قَالَ لاَ وَلَكِنِ انْظُرْ إِلَى الأُفُقِ. فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ. قَالَ هَؤُلاَءِ أُمَّتُكَ، وَهَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ، لاَ حِسَابَ عَلَيْهِمْ وَلاَ عَذَابَ. قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لاَ يَكْتَوُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ". فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ " اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ". ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ " سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ ".
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আগের উম্মতদের আমার সামনে পেশ করা হয়। কোনো নবী তাঁর বহু উম্মতকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কোনো নবীর সঙ্গে অপেক্ষাকৃত ছোট দল। কোনো নবীর সঙ্গে আছে দশজন উম্মত। কোনো নবীর সাথে আছে পাঁচজন, আবার কোনো নবী একা যাচ্ছেন। দৃষ্টি দিতেই, হঠাৎ দেখি অনেক বড় একটি দল। জিজ্ঞেস করলামঃ হে জিবরীল! ওরা কি আমার উম্মত? তিনি বললেন, না। তবে আপনি শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখুন! আমি দৃষ্টি দিলাম : হঠাৎ দেখি অনেক বড় একটি দল। তিনি বললেন, ওরা আপনার উম্মত। আর তাদের অগ্রবর্তী সত্তর হাজার লোকের কোনো হিসাব হবে না, তাদের কোনো আযাব হবে না। আমি বললাম, কারণ কী! তিনি বললেন, তারা শরীরে দাগ লাগাত না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না। আর তারা কেবল তাদের প্রতিপালকের ওপরই নির্ভর করত।তখন উক্কাশা ইবনু মিহসান [১] নবী (ﷺ)-এর দিকে দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “হে আল্লাহ তুমি তাকে তাদের অন্তর্ভুক্ত কর।”এরপর আরেক জন উঠে দাঁড়িয়ে বলল, আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাঁদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ব্যাপারে উক্কাশা তোমার আগে চলে গেছে।
(আধুনিক প্রকাশনী- ,৬০৯০ ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৮)[৪৩] ‘উক্কাশা বিন মিহসান ইসলামের প্রাথমিক যুগেই ইসলামে প্রবেশ করেন । তাঁর উপনাম আবূ মিহ্সান । তিনি পুরুষ সহাবাদের মধ্যে অধিক সুন্দর ছিলেন । মক্কা হতে মদীনায় হিজরত করার গৌরব অর্জন করেন । বদর যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সাথে যুদ্ধ করেন । খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন ইসলাম ত্যাগী মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধকালে ১২ হিজরীতে শহীদ হন । (ফাতহুল বারী)
