৮১/৫৩. অধ্যায়ঃ

হাউজ:

وَقَوْلُ اللَّهِ تَعَالَى: ﴿إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ﴾ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ قَالَ النَّبِيُّ ﷺ اصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِআল্লাহর বাণী: আমি তোমাকে অশেষ কল্যাণ দান করেছি (যার মধ্যে) ‘কাওসার’ও অন্তর্ভুক্ত।‘আবদুল্লাহ ইবন যায়দ (রা.) বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেন: তোমরা হাউযের কাছে আমার সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবে।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫৭৫

يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ

আবদুল্লাহ্‌ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। আমি তোমাদের আগে হাউয-এর কাছে হাজির হব। [১]

(আধুনিক প্রকাশনী- ৬১১৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৭)[৫১] চোখের আড়ালে কোথায় কী ঘটছে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা দুনিয়াতে বেঁচে থাকার সময়ও জানতেন না, আর এখন মৃত্যুর পরেও জানেন না । কতক লোক হাউযের পানি পান করার জন্য অগ্রসর হলে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানানো হবে যে তারা বিদ‘আতী কার্যকলাপে লিপ্ত ছিল । বিদ‘আতীদেরকে দূরে সরিয়ে দেয়া হবে, তাদেরকে পানি পান করতে দেয়া হবে না । যারা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহীহ হাদীসের বিরুদ্ধে নিজেদের মনগড়া নিয়ম পদ্ধতিতে সাওয়াবের আশায় ইবাদাত বন্দেগী করে তারাই বিদআতী পথভ্রষ্ট । এদের ইবাদাত কক্ষনো আল্লাহ্‌র নিকট গৃহীত হবে না আর এরা জাহান্নামী ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন