৮২/১০. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আমি তোমাকে (মি’রাজের মাধ্যমে) যে দৃশ্য দেখিয়েছি তা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত (জাক্কুম) গাছটিও মানুষদের পরীক্ষা করার জন্য (যে কারা তা বিশ্বাস করে নেক্কার হয় আর কারা তা অবিশ্বাস করে পাপী হয়)। (সূরা ইসরা ১৭/৬০)
সহিহ বুখারী : ৬৬১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬১৩
الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرٌو عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ {وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلاَّ فِتْنَةً لِلنَّاسِ} قَالَ هِيَ رُؤْيَا عَيْنٍ أُرِيَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ إِلَى بَيْتِ الْمَقْدِسِ قَالَ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ قَالَ هِيَ شَجَرَةُ الزَّقُّومِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
(وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي.....) আয়াত সম্পর্কে তিনি বলেন: তা হচ্ছে চোখের দেখা। যে রাতে রাসুলুল্লাহ (ﷺ)-কে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল, সে রাতে তাঁকে যা দেখানো হয়েছিল। কুরআনের বর্ণিত وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ দ্বারা যাক্কুম গাছকে বোঝানো হয়েছে।
[৩৮৮৮] (আধুনিক প্রকাশনী- ৬১৫২, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৬০)
