৮৩/৩. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর শপথ কেমন ছিল?
وَقَالَ سَعْدٌ قَالَ النَّبِيُّ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ وَقَالَ أَبُو قَتَادَةَ قَالَ أَبُو بَكْرٍ عِنْدَ النَّبِيُّ ﷺ لَاهَا اللَّهِ إِذًا يُقَالُ وَاللَّهِ وَبِاللَّهِ وَتَاللَّهِসা‘দ ইবন আবূ ওয়াক্কাস (রা.) বলেন, নবী (ﷺ) বলেছেন: ‘কসম ঐ সত্তার, যাঁর হাতে আমার প্রাণ’! আবূ কাতাদা বলেন, আবূ বকর সিদ্দীক (রা.) নবী (ﷺ)-এর নিকট لَا هَا اللَّهِ বলেছেন; যেখানে وَاللَّهِ বা تَاللَّهِ শব্দ দ্বারা কসম করা যায়।"
সহিহ বুখারী : ৬৬৪১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৪১
يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ إِنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا كَانَ مِمَّا عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ أَخْبَاءٍ أَوْ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ أَوْ خِبَائِكَ شَكَّ يَحْيَى ثُمَّ مَا أَصْبَحَ الْيَوْمَ أَهْلُ أَخْبَاءٍ أَوْ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ أَوْ خِبَائِكَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَيْضًا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنْ الَّذِي لَهُ قَالَ لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ
আয়িশা সিদ্দিকা (রাঃ) হতে বর্ণিতঃ
হিন্দা বিনত উতবা ইবন রাবিয়া (রাঃ) বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! এমন এক সময় ছিল যখন ভূ-পৃষ্ঠে যারা তাঁবুতে বাস করছে তাদের মাঝে আপনার অনুসারী যারা তারা অপমানিত হোক এটা আমি খুবই পছন্দ করতাম। (এখানে বর্ণনার মাঝে তিনি أَخْبَاءٍ বলেছেন, না خِبَاءٍ বলেছেন এ সম্পর্কে বর্ণনাকারী ইয়াহিয়া-র সন্দেহ রয়েছে।) কিন্তু আজ আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় কিছুই নেই যে, তাঁবুতে বাসকারীদের মাঝে আপনার অনুসারীরা সম্মানিত হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যাঁর হাতে মুহাম্মদ (ﷺ)-এর প্রাণ কসম সেই সত্তার! এ সম্মান আরও বাড়ুক।হিন্দা বললো, আবু সুফিয়ান একজন কৃপণ লোক। তার মাল থেকে (তার পরিবারবর্গকে) কিছু খাওয়ালে এতে কি আমার কোন দোষ হবে? তিনি বললেনঃ না। তবে তা ন্যায়সঙ্গতভাবে হতে হবে।
[২২১১] (আধুনিক প্রকাশনী- ,৬১৭৮ ইসলামিক ফাউন্ডেশন- ৬১৮৬)
