৮৩/১২. অধ্যায়ঃ
আল্লাহর ইজ্জত, গুণাবলী ও কলেমাসমূহের কসম করা।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ أَعُوذُ بِعِزَّتِكَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ يَبْقَى رَجُلٌ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيَقُولُ يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ لَا وَعِزَّتِكَ لَا أَسْأَلُكَ غَيْرَهَا وَقَالَ أَبُو سَعِيدٍ قَالَ النَّبِيُّ ﷺ قَالَ اللهُ لَكَ ذَلِكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ وَقَالَ أَيُّوبُ وَعِزَّتِكَ لَا غِنَى بِي عَنْ بَرَكَتِكَইবন ‘আব্বাস (রা.) বলেছেন, নবী (ﷺ) বলতেন: (আল্লাহ) আমি তোমার ইজ্জতের আশ্রয় চাই। আবূ হুরাইরা (রা.) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি (কিয়ামতের দিন) জান্নাত ও জাহান্নামের মাঝের স্থানে থাকবে। সে তখন নিবেদন করবে, হে প্রতিপালক! আমার চেহারাটি জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দাও। তোমার ইজ্জতের কসম! এছাড়া আর কিছুই আমি তোমার কাছে চাই না। আবূ সা‘ঈদ খুদরী (রা.) বলেন, নবী (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ পুরস্কার তোমার আর এরূপ দশ গুণ। আইউব (আ.) বলেন, তোমার ইজ্জতের কসম! তোমার বরকত হতে আমি অমুখাপেক্ষী নই।"
সহিহ বুখারী : ৬৬৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৬১
آدَمُ حَدَّثَنَا شَيْبَانُ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ وَعِزَّتِكَ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ رَوَاهُ شُعْبَةُ عَنْ قَتَادَةَ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: জাহান্নাম সর্বদাই বলতে থাকবে- আরও কি আছে? এমনকি রাব্বুল ইয্জত তাতে তাঁর পা রাখবেন। ‘বাস, বাস’ জাহান্নাম বলবে, তোমার ইয্জতের কসম! সেদিন তার একাংশ অন্য অংশের সঙ্গে মিলিত হয়ে যাবে। শু‘বা, কাতাদা (রহঃ) থেকে এ হাদিস বর্ণনা করেছেন।
[৪৮৪৮; মুসলিম ৫১/১৩, হাঃ ২৮৪৮, আহমাদ ১২৩৮৩] (আধুনিক প্রকাশনী- ৬১৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬২০৬)
