৮৩/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৬৬৩ - শপথ ও মানত
(আল্লাহর বাণী): আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (সূরা আল-বাকারা ২/২২৫)
সহীহ বুখারী : ৬৬৬৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৬৬৩
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ ﴾لاَ يُؤَاخِذُكُمْ اللهُ بِاللَّغْوِ﴿ فِي أَيْمَانِكُمْ قَالَ قَالَتْ أُنْزِلَتْ فِي قَوْلِهِ لاَ وَاللهِ بَلَى وَاللهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
{لاَ يُؤَاخِذُكُمْ اللهُ} আয়াতটি- لاَ وَاللهِ (না, আল্লাহর শপথ) এবং بَلَى وَاللهِ (হ্যাঁ, আল্লাহর শপথ) এ জাতীয় কথা বলা সম্পর্কে অবতীর্ণ হয়।
