৮৩/২১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৬৮৫ - শপথ ও মানত
যদি কেউ আঙ্গুর বা খুরমা ভিজানো পান করবে না বলে কসম করে। অতঃপর তেল, চিনি বা আসীর পান করে ফেলে তবে কারো কারো মতে কসম ভঙ্গ হবে না, কারণ তাদের মতে এগুলো নবীযের অন্তর্ভুক্ত নয়।
সহীহ বুখারী : ৬৬৮৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৬৮৫
عَلِيٌّ سَمِعَ عَبْدَ الْعَزِيزِ بْنَ أَبِي حَازِمٍ أَخْبَرَنِي أَبِي عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ أَبَا أُسَيْدٍ صَاحِبَ النَّبِيِّ ﷺ أَعْرَسَ فَدَعَا النَّبِيَّ ﷺ لِعُرْسِهِ فَكَانَتْ الْعَرُوسُ خَادِمَهُمْ فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ هَلْ تَدْرُونَ مَا سَقَتْهُ قَالَ أَنْقَعَتْ لَهُ تَمْرًا فِي تَوْرٍ مِنْ اللَّيْلِ حَتَّى أَصْبَحَ عَلَيْهِ فَسَقَتْهُ إِيَّاهُ
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবী আবূ উসায়দ (রাঃ) বিবাহ করলেন। তাঁর (ওলীমায়) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দাওয়াত করলেন। আর তখন তাঁর নব বিবাহিতা স্ত্রী তাঁদের খেদমত করছিলেন। সাহ্ল (রাঃ) তাঁর গোত্রের লোকেদেরকে বললেন, তোমরা কি জান সে মহিলা নবী (ﷺ)-কে কী পান করিয়েছিলেন? সে রাত্রিবেলা একটি পাত্রে তাঁর জন্য খেজুর ভিজিয়ে রেখেছিল সকাল পর্যন্ত। আর সেগুলিই সে তাঁকে পান করাল।
[৭২] এ থেকে বুঝা গেল, নব বিবাহিতা স্ত্রী ওলীমার দাওয়াতে যথারীতি পর্দা অবলম্বন করে মেহমানদেরকে খাদ্য পরিবেশন করতে পারে, এটা সুন্নাত।
