৮৩/২৩. অধ্যায়ঃ

কসমের মধ্যে নিয়ত করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৮৯

قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ وَإِنَّمَا لا÷مْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللهِ وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

উমার ইব্‌নু খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই প্রতিটি আমলের গ্রহণযোগ্যতা তার নিয়তের উপর নির্ভরশীল। কোন ব্যক্তি তাই লাভ করবে যা সে নিয়ত করে থাকে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূল (ﷺ)-এর সন্তুষ্টির জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তাঁর রসূল (ﷺ)-এর সন্তুষ্টির জন্যই হবে। আর যার হিজরত দুনিয়া লাভের জন্য হবে অথবা কোন নারীকে বিয়ে করার জন্য হবে তা হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। [৭৫]

(আধুনিক প্রকাশনী- ৬২২২, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩২)[৭৫] যে আমল আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয় না, আল্লাহ্‌ তা গ্রহণ করেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন