৮৫/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৪৩ - উত্তরাধিকার
ভাই-বোনদের মীরাস।
সহীহ বুখারী : ৬৭৪৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৪৩
عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ جَابِرًا قَالَ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ ﷺ وَأَنَا مَرِيضٌ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ نَضَحَ عَلَيَّ مِنْ وَضُوئِهِ فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّمَا لِي أَخَوَاتٌ فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমার কাছে আসলেন আর সে সময় আমি অসুস্থ ছিলাম। তিনি ওজুর পানি চাইলেন এবং ওজু করলেন। তারপর ওজুর অবশিষ্ট পানি আমার উপর ছিটিয়ে দিলেন। তাতে আমি প্রাণ ফিরে পেলাম এবং বললাম, হে আল্লাহ্র রাসূল! আমার বোনেরা আছে। সে সময় ফারায়েজ সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়।
