৮৫/২০. অধ্যায়ঃ
সায়বার মীরাস।
সহিহ বুখারী : ৬৭৫৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৫৪
مُوسَى حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الأَسْوَدِ أَنَّ عَائِشَةَ اشْتَرَتْ بَرِيرَةَ لِتُعْتِقَهَا وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنِّي اشْتَرَيْتُ بَرِيرَةَ لِأُعْتِقَهَا وَإِنَّ أَهْلَهَا يَشْتَرِطُونَ وَلاَءَهَا فَقَالَ أَعْتِقِيهَا فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ أَوْ قَالَ أَعْطَى الثَّمَنَ قَالَ فَاشْتَرَتْهَا فَأَعْتَقَتْهَا قَالَ وَخُيِّرَتْ فَاخْتَارَتْ نَفْسَهَا وَقَالَتْ لَوْ أُعْطِيتُ كَذَا وَكَذَا مَا كُنْتُ مَعَهُ قَالَ الأَسْوَدُ وَكَانَ زَوْجُهَا حُرًّا قَوْلُ الأَسْوَدِ مُنْقَطِعٌ وَقَوْلُ ابْنِ عَبَّاسٍ رَأَيْتُهُ عَبْدًا أَصَحُّ
আসওয়াদ ইব্নু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আয়েশা (রাঃ) বারীরাকে আযাদ করার উদ্দেশ্যে ক্রয় করলেন। তখন তার মনিব শর্ত করল যে, বারীরার পরিত্যক্ত সম্পদের মালিকানা বিক্রয়কারীর থাকবে। তখন আয়েশা (রাঃ) বললেন, “হে আল্লাহর রসূল (ﷺ)! আমি বারীরাকে আযাদ করার উদ্দেশ্যে কিনতে চাই। কিন্তু তার মনিবরা তার ওয়ালা তাদের কাছে রাখার শর্ত করছে।” তিনি বললেনঃ “তাকে (কিনে) আযাদ কর। কারণ, ওয়ালা হল তার যে আযাদ করে।” অথবা তিনি বললেনঃ “তার মূল্য দিয়ে দাও।”রাবী বলেন, তখন তিনি তাকে ক্রয় করলেন এবং আযাদ করে দিলেন। রাবী আরও বললেন, তাকে তার (স্বামীর সঙ্গে) থাকা না থাকার ব্যাপারে যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা দেয়া হল। স্বামীর সঙ্গ থেকে নিজের মুক্তিকেই সে গ্রহণ করল এবং বলল, “আমাকে যদি এত এত কিছু দেয়াও হয় তবুও আমি তার সাথী হব না।”আসওয়াদ (রহঃ) বলেন, তার স্বামী আযাদ ছিল। আবু আবদুল্লাহ [বুখারী (রহঃ)] বলেন, আসওয়াদের বক্তব্য সূত্র ছিন্ন। ইবন আব্বাস (রাঃ)-এর বক্তব্য ‘আমি তাকে (বারীরার স্বামীকে) গোলামরূপে দেখেছি’ অধিকতর শুদ্ধ।
আধুনিক প্রকাশনী- ৬২৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৯৮
