৮৬/১৩. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
সহিহ বুখারী : ৬৭৮৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৮৯
عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم تُقْطَعُ الْيَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا تَابَعَهُ عَبْدُ الرَّحْمٰنِ بْنُ خَالِدٍ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَمَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ দিনারের চার ভাগের এক ভাগ বা এর বেশি চুরি করলে হাত কাটা যাবে। আব্দুর রহমান ইবন খালিদ (রহঃ), ইবনু আখী যুহরী (রহঃ) ও মামার (রহঃ)...... যুহরী (রহঃ) থেকে ইবরাহীম ইবনু সাদ (রহঃ) এর অনুসরণে বর্ণনা করেছেন।
[৬৭৯০, ৬৭৯১; মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৪, আহমাদ ২৪৭৭৯] (আধুনিক প্রকাশনী- ৬৩২০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৩২)
