৮৬/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭৯৭ - শরিয়তের শাস্তি
আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
সহীহ বুখারী : ৬৭৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭৯৭
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَطَعَ النَّبِيُّ ﷺ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ঢাল চুরির ব্যাপারে হাত কেটেছেন, যার মূল্য ছিল তিন দিরহাম।
