১০/৪৬. অধ্যায়ঃ
বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তিই ইমামতির অধিক যোগ্য।
সহিহ বুখারী : ৬৮২
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৮২
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ قِيلَ لَهُ فِي الصَّلاَةِ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ". قَالَتْ عَائِشَةُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَرَأَ غَلَبَهُ الْبُكَاءُ. قَالَ " مُرُوهُ فَيُصَلِّي " فَعَاوَدَتْهُ. قَالَ " مُرُوهُ فَيُصَلِّي، إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ ". تَابَعَهُ الزُّبَيْدِيُّ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ عُقَيْلٌ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ حَمْزَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
‘আবদুল্লাহ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ)-এর রোগ যখন খুব বেড়ে গেল, তখন তাঁকে সালাতের জামাআত সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেন, ‘আবু বকরকে বল, সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়।’আয়েশা (রাঃ) বলেন, ‘আমি বললাম, আবু বকর (রাঃ) অত্যন্ত কোমল মনের লোক। কিরাআতের সময় কান্নায় ভেঙ্গে পড়বেন।’ তিনি বললেন, ‘তাঁকেই সালাত আদায় করতে বল।’আয়েশা (রাঃ) সে কথার পুনরাবৃত্তি করলেন। তিনি আবার বললেন, ‘তাঁকেই সালাত আদায় করতে বল। তোমরা ইউসুফ (আঃ)-এর সাথী মহিলাদের মতো।’এ হাদীসটি যুহরী (রহঃ) হতে বর্ণনা করার ক্ষেত্রে যুবাইদী, যুহরীর ভাতিজা ও ইসহাক ইবনু ইয়াহিয়া কালবী (রহঃ) ইউনুস (রহঃ)-এর অনুসরণ করেছেন। এবং মামার ও উকাইল (রহঃ) যুহরী (রহঃ)-এর মাধ্যমে হামজার (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে হাদীসটি (মুরসাল হিসেবে) বর্ণনা করেন।
