৮৭/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯০৮ - রক্তপণ
মহিলার ভ্রূণ
সহীহ বুখারী : ৬৯০৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯০৮
م حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يُحَدِّثُ عَنْ عُمَرَ أَنَّهُ اسْتَشَارَهُمْ فِي إِمْلاَصِ الْمَرْأَةِ مِثْلَهُ
মুহাম্মাদ ইব্নু মাস্লামাহ (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ ফায়সালা প্রদান করেছেন। ------------------------- মুহাম্মাদ ইব্নু 'আবদুল্লাহ্ (রহঃ) ..... মুগীরাহ ইব্নু শু'বাহ (রাঃ) সূত্রে 'উমর (রাঃ) হতে বর্ণিত যে, তিনি সাহাবীগণের সঙ্গে গর্ভপাত ঘটানোর বিষয়ে এরূপ পরামর্শ করেছেন।
