৮৭/৩১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯১৫ - রক্তপণ
কাফিরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না
সহীহ বুখারী : ৬৯১৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯১৫
أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا مُطَرِّفٌ أَنَّ عَامِرًا حَدَّثَهُمْ عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ قُلْتُ لِعَلِيٍّ ح حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا مُطَرِّفٌ سَمِعْتُ الشَّعْبِيَّ يُحَدِّثُ قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ قَالَ سَأَلْتُ عَلِيًّا هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِمَّا لَيْسَ فِي الْقُرْآنِ وَقَالَ ابْنُ عُيَيْنَةَ مَرَّةً مَا لَيْسَ عِنْدَ النَّاسِ فَقَالَ وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا عِنْدَنَا إِلاَّ مَا فِي الْقُرْآنِ إِلاَّ فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ وَمَا فِي الصَّحِيفَةِ قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ وَفِكَاكُ الأَسِيرِ وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে এমন কিছু আছে কি যা কোরআনে নেই? তিনি বললেন, সেই সত্তার কসম, যিনি বীজ থেকে অঙ্কুর উদ্গত করেন এবং প্রাণ সৃষ্টি করেন! কোরআনে যা আছে তা ছাড়া আমাদের কাছে কিছু নেই; তবে আল্লাহর কিতাবের ঐ বুঝ যা কোন ব্যক্তিকে দেয়া হয় এবং যা এই সহীফায় আছে। আমি বললাম, সহীফায় কী আছে? তিনি বললেন, দিয়াতের বিধান, বন্দী-মুক্তির বিধান এবং (এ বিধান যে) কাফেরের বদলে কোন মুসলিমকে হত্যা করা যাবে না।
