১০/৫৬. অধ্যায়ঃ
ফিতনাবাজ ও বিদআতীর ইমামত।
وَقَالَ الْحَسَنُ صَلِّ وَعَلَيْهِ بِدْعَتُهُ.হাসান (রহ.) বলেন, তাঁর পিছনেও সালাত আদায় করে নিবে। তবে বিদ‘আতের গুনাহ তার উপরই বর্তাবে।"
সহিহ বুখারী : ৬৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৯৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ " اسْمَعْ وَأَطِعْ، وَلَوْ لِحَبَشِيٍّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ ".
আনাস (ইব্নু মালিক) (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আবূ যার (রাঃ)-কে বলেন, শোনো এবং আনুগত্য করো, যদিও কোনো হাবশী আমীর হয়, যার মাথা কিসমিসের মতো।
