১০/৫৮. অধ্যায়ঃ
যদি কেউ ইমামের বাম পাশে দাঁড়ায় এবং ইমাম তাকে ডান পাশে নিয়ে আসেন, তবে কারো সালাত নষ্ট হয় না।
সহিহ বুখারী : ৬৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৯৮
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ ـ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ـ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرًا فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ.
ইব্নু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (আমার খালা) মাইমুনা (রাঃ)-এর ঘরে ঘুমালাম, নবী (ﷺ) সে রাতে তাঁর নিকট ছিলেন। তিনি (নবী (ﷺ)) ওজু করলেন। অতঃপর সালাতে দাঁড়ালেন। আমিও তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে নিয়ে আসলেন। আর তিনি তের রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি ঘুমিয়ে পড়লেন, এমনকি তাঁর নাক ডাকতে শুরু করল এবং তিনি যখন ঘুমাতেন তাঁর নাক ডাকত। অতঃপর তাঁর নিকট মুয়াজ্জিন এলেন, তিনি বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন এবং (নতুন) ওজু করেননি। আমর (রাঃ) বলেন, এ হাদিস আমি বুকাইর (রহঃ)-কে শুনালে তিনি বলেন, কুরাইব (রহঃ)-ও এ হাদিস আমার নিকট বর্ণনা করেছেন।
