৯১/১১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯৯৮ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
রাতের স্বপ্ন।
সামুরা (রাঃ) এ সম্পর্কে হাদীস বর্ণনা করেছেন।
সহীহ বুখারী : ৬৯৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯৯৮
أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ أُعْطِيتُ مَفَاتِيحَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَبَيْنَمَا أَنَا نَائِمٌ الْبَارِحَةَ إِذْ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ حَتَّى وُضِعَتْ فِي يَدِيقَالَ أَبُو هُرَيْرَةَ فَذَهَبَ رَسُولُ اللهِ ﷺ وَأَنْتُمْ تَنْتَقِلُونَهَا.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমাকে সংক্ষিপ্ত অথচ বিস্তারিত অর্থবহ বাক্য দান করা হয়েছে। এবং আমাকে ভীতি সঞ্চারক প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। এক রাতে আমি ঘুমিয়ে ছিলাম। সে সময় ভূপৃষ্ঠের সকল ভান্ডারের চাবি আমার কাছে এনে আমার হাতে রাখা হলো। আবূ হুরায়রা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) চলে গেছেন। আর তোমরা ঐ ভান্ডারগুলো সংগ্রহ করে চলেছ।
[১৪৮] আল্লাহ তা‘আলা তাঁর শেষ নবীকে অল্প কথায় বিস্তারিত অর্থবোধক কথা বলার যে শক্তি দিয়েছেন, কোন মানুষের পক্ষেই তা আয়ত্ত করা সম্ভব নয়। এক মাসের দূরত্বে থেকেও শত্রুরা তাঁর ভয়ে ভীত হয়ে পড়ত। নবী (ﷺ)’র হাতে ভান্ডার সমূহের চাবি দেয়া হয়েছিল যার ফলশ্রুতিতে ওমর (রাঃ)’র আমলেই অবস্থা এমন হয়েছিল যে যাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যায়নি।
