৯২/২০. অধ্যায়ঃ
হাসান ইবন আলী (রাঃ) সম্পর্কে নবী (ﷺ)-এর উক্তি: অবশ্যই আমার এ দৌহিত্র সরদার। আর সম্ভবত আল্লাহ তা'আলা তাঁর মাধ্যমে মুসলিমদের দু’টি দলের মধ্যে মীমাংসা করে দিবেন।
সহিহ বুখারী : ৭১০৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১০৯
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا إِسْرَائِيلُ أَبُو مُوسَى وَلَقِيتُهُ بِالْكُوفَةِ وَجَاءَ إِلَى ابْنِ شُبْرُمَةَ فَقَالَ أَدْخِلْنِي عَلَى عِيسَى فَأَعِظَهُ فَكَأَنَّ ابْنَ شُبْرُمَةَ خَافَ عَلَيْهِ فَلَمْ يَفْعَلْ قَالَ حَدَّثَنَا الْحَسَنُ قَالَ لَمَّا سَارَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ إِلَى مُعَاوِيَةَ بِالْكَتَائِبِ قَالَ عَمْرُو بْنُ الْعَاصِ لِمُعَاوِيَةَ أَرَى كَتِيبَةً لاَ تُوَلِّي حَتَّى تُدْبِرَ أُخْرَاهَا قَالَ مُعَاوِيَةُ مَنْ لِذَرَارِيِّ الْمُسْلِمِينَ فَقَالَ أَنَا فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عَامِرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ نَلْقَاهُ فَنَقُولُ لَهُ الصُّلْحَ قَالَ الْحَسَنُ وَلَقَدْ سَمِعْتُ أَبَا بَكْرَةَ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ جَاءَ الْحَسَنُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِينَ.
হাসান বস্রী (রহ.) হতে বর্ণিতঃ
যখন হাসান ইবন আলী (রাঃ) সেনাবাহিনী নিয়ে মু'আবিয়া (রাঃ)-এর প্রতিদ্বন্দ্বিতায় রওনা হলেন, তখন আমর ইবন আস (রাঃ) মু'আবিয়া (রাঃ)-কে বললেন, আমি এমন এক সেনাবাহিনী দেখছি, যারা বিপক্ষকে না ফিরিয়ে যাবে না। মু'আবিয়া (রাঃ) বললেন, তাহলে মুসলিমদের সন্তান-সন্ততির দেখাশোনা কে করবে? আমর ইবন আস (রাঃ) বললেন, আমি। এ সময় আবদুল্লাহ ইবন আমির (রাঃ) ও আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) বললেন, আমরা তাঁর সঙ্গে দেখা করব এবং তাঁকে সন্ধির কথা বলব।হাসান বসরি (রহঃ) বলেন, আমি আবু বাকরা (রাঃ) থেকে শুনেছি, তিনি বলেন, একবার নবী (ﷺ) ভাষণ দিচ্ছিলেন। এমন সময় হাসান (রাঃ) আসলেন। তিনি (নবী (ﷺ) তাঁকে দেখে) বললেনঃ আমার এ দৌহিত্র সরদার আর সম্ভবত আল্লাহ তা'আলা তাঁর মাধ্যমে মুসলিমদের দুই দলের মাঝে মীমাংসা করে দিবেন।
আধুনিক প্রকাশনী- ৬৬১০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৪
