৯২/২৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭১৩৩ - ফিতনা
দাজ্জাল মদীনায় প্রবেশ করবে না।
সহীহ বুখারী : ৭১৩৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৭১৩৩
عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللهِ الْمُجْمِرِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাদীনার প্রবেশপথগুলোতে ফেরেশতা নিযুক্ত আছেন। কাজেই সেখানে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করবে না।
[১] হাদীসটিতে মাদীনার ফযীলত বর্ণিত হয়েছে। মাদীনার আরও ফযীলত হচ্ছে :১. রসূলুল্লাহ (ﷺ) মক্কা থেকে মাদীনায় হিজরত করার পূর্বে মাদীনার নাম ছিল ইয়াসরিব। ফলে রসূল (ﷺ) সেখানে হিজরত করার কারণে তার নামকরণ করা হয়েছে মাদীনাতুল রাসূল বা মাদীনাতুন নববী।২. সেখানে রসূলের হিজরত হবার কারণে মাদীনার আরেকটি নাম হলো দারুল হিজরাহ।৩. রসূল (ﷺ) এর নামকরণ করেন ত্বায়্যিবাহ, ত্বীবা ইত্যাদি নামে।৪. ইবরাহীম (আঃ) যেমন মাক্কার জন্য দু‘আ করেছিলেন তেমনি রসূল (ﷺ) ও মাদীনার বরকতের জন্য দু‘আ করেছিলেন।যথা : اللهم اجعل في المدينة ضعفي ما مكة من البركة (বুখারী ও মুসলিম) (ফাতহুল বারী)৫. মাদীনাহ ঈমানের অবস্থানস্থল ও ঠিকানা। দ্বীন এখান থেকেই প্রসারিত হয়েছিল আবার এখানে ফিরে আসবে।নাবী (ﷺ) বলেন, إن الإيمان ليأرز إلى المدينة كما تأرز الحية إلى جحرها (বুখারী ও মুসলিম)৬. রসূল (ﷺ) মাদীনাবাসীদের জন্য বরকতের দু‘আ করেন যথা : اللهم بارك لأهل المدينة।
