৯৩/১৯. অধ্যায়ঃ
যে লোক মসজিদে বিচার করে। অবশেষে যখন হদ কার্যকর করার সময় হয়, তখন সাজাপ্রাপ্তকে মসজিদ থেকে বের করে দণ্ড কার্যকর করার আদেশ দেয়।
وَقَالَ عُمَرُ أَخْرِجَاهُ مِنَ الْمَسْجِدِ وَيُذْكَرُ عَنْ عَلِيٍّ نَحْوُهُ.‘উমার (রা.) বলেন, তোমরা দু’জন একে মসজিদ হতে বাইরে নিয়ে যাও। ‘আলী (রা.) থেকেও এরকমই বর্ণিত হয়েছে।"
সহিহ বুখারী : ৭১৬৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৬৭
يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنِي اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنِّي زَنَيْتُ فَأَعْرَضَ عَنْهُ فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعًا قَالَ أَبِكَ جُنُونٌ قَالَ لاَ قَالَ اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এল। তখন তিনি ছিলেন মসজিদে। লোকটি নবী (ﷺ)-কে ডেকে বলল, হে আল্লাহর রসূল! আমি জিনা করে ফেলেছি। তিনি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে যখন নিজের সম্পর্কে চারবার সাক্ষ্য দিল, তখন তিনি বললেন: তুমি কি পাগল? লোকটি বলল, না। তখন তিনি বললেন: একে রজম কর।
আধুনিক প্রকাশনী- ৬৬৬৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮০
