৯৩/২২. অধ্যায়ঃ
দু’জন আমীরের প্রতি শাসনকর্তার আদেশ, যখন তাদেরকে কোন জায়গার দায়িত্ব দিয়ে পাঠানো হয় যেন তারা পরস্পরকে মান্য করে, বিরোধিতা না করে।
সহিহ বুখারী : ৭১৭২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৭২
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا الْعَقَدِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَبِي وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ فَقَالَ يَسِّرَا وَلاَ تُعَسِّرَا وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا وَتَطَاوَعَا فَقَالَ لَهُ أَبُو مُوسَى إِنَّهُ يُصْنَعُ بِأَرْضِنَا الْبِتْعُ فَقَالَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَقَالَ النَّضْرُ وَأَبُو دَاوُدَ وَيَزِيدُ بْنُ هَارُونَ وَوَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِ صلى الله عليه وسلم
আবূ বুরদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমার পিতা ও মু’আয ইবন জাবাল (রাঃ)-কে ইয়ামানে প্রেরণ করলেন। তখন তিনি বললেন, তোমরা সহজ করো, কঠোর করো না, তাদের সুসংবাদ দাও, ভয় দেখিয়ো না এবং পরস্পর পরস্পরকে মেনে চলো।তখন আবু মূসা (রাঃ) তাকে বললেন, আমাদের দেশে ‘বিত’ নামীয় এক ধরনের পানীয় প্রস্তুত করা হয়। জবাবে তিনি বললেনঃ প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম।নাযর, আবু দাউদ, ইয়াজিদ ইবন হারুন, ওকী (রহঃ)...... সা’ঈদ-এর দাদা আবু মূসা (রাঃ) সূত্রে হাদিসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
আধুনিক প্রকাশনী- ৬৬৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮৪(১৭৬) যেমন কাউকে কোন বড় গুনাহে লিপ্ত দেখে বলা হল ‘‘আল্লাহ তাকে ক্ষমা করবেন না, সে জাহান্নামী হয়ে গেছে। এরকম বলা ঠিক নয়। বরং আশার বাণী শোনাতে হবে, তাওবা করে কেউ সৎ পথে ফিরলে আল্লাহ পূর্বের তামাম গোনাহ মাফ করে দিবেন- এমন কথা জানিয়ে দিতে হবে।
