৯৩/৩০. অধ্যায়ঃ

কূপ ইত্যাদি বিষয়ক বিচার।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৮৪

فَجَاءَ الأَشْعَثُ وَعَبْدُ اللهِ يُحَدِّثُهُمْ فَقَالَ فِيَّ نَزَلَتْ وَفِي رَجُلٍ خَاصَمْتُهُ فِي بِئْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ لاَ قَالَ فَلْيَحْلِفْ قُلْتُ إِذًا يَحْلِفُ فَنَزَلَتْ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللهِ الْآيَةَ.

আবদুল্লাহ্‌ ইব্‌নু মাস'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আব্দুল্লাহ (রাঃ) তাদেরকে হাদীস বর্ণনা করছিলেন, তখন আশআস ইবনু কায়েস (রাঃ) এলেন এবং বললেন যে, এ আয়াতটি আমি ও অন্য একটি লোক সম্পর্কে নাযিল হয়েছে। একটি কুয়া নিয়ে যার সাথে আমি বিবাদ করেছিলাম। নবী (ﷺ) আমাকে জিজ্ঞেস করেছিলেন, “তোমার কাছে প্রমাণ আছে কি?” আমি বললাম, “না।” তিনি বললেন, “তাহলে সে কসম করুক।” আমি বললাম, “সে কসম করবেই।” তখন এ আয়াতটি অবতীর্ণ হয়ঃ “যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে নগণ্য মূল্যে বিক্রয় করে...” (সূরা আল ‘ইমরান ৩/৭৭)।

আধুনিক প্রকাশনী- ৬৬৮১ শেষাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৯৪

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন