১০/৭২. অধ্যায়ঃ
কাতার সোজা করার সময় মুক্তাদীগণের প্রতি ইমামের ফিরে দেখা।
সহিহ বুখারী : ৭১৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ فَقَالَ " أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ".
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের ইকামত হচ্ছে, এমন সময় আল্লাহর রসূল (ﷺ) আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেন: তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলে দাঁড়াও। কেননা, আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই।
