৯৩/৫১. অধ্যায়ঃ
খলিফা নিয়োগ করা।
সহিহ বুখারী : ৭২২০
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২২০
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم امْرَأَةٌ فَكَلَّمَتْهُ فِي شَيْءٍ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ قَالَتْ يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تُرِيدُ الْمَوْتَ قَالَ إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ.
যুবায়র ইব্নু মুত’ঈম (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল আজিজ ইবনু আবদুল্লাহ (রহঃ) ... জুবায়র ইবনু মুতইম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক স্ত্রীলোক নবী (ﷺ)-এর কাছে এল এবং কোন ব্যাপারে তার সঙ্গে কথা বলল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে আবার আসতে বললেন। স্ত্রীলোকটি বলল, হে আল্লাহর রসূল! আমি আবার এসে যদি আপনাকে না পাই? স্ত্রীলোকটি এ কথা বলে (রাসূলুল্লাহ (ﷺ)-এর) মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছিল। তিনি বললেনঃ যদি আমাকে না পাও, তাহলে আবু বকর-এর কাছে আসবে।
আধুনিক প্রকাশনী- ৬৭১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭২৭
