৯৪/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭২৩৭ - আকাঙ্ক্ষা
শত্রুর মুখোমুখী হবার কামনা নিষিদ্ধ।
সহীহ বুখারী : ৭২৩৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৭২৩৭
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ وَكَانَ كَاتِبًا لَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللهِ بْنُ أَبِي أَوْفَى فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللهَ الْعَافِيَةَ.
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ নাযর সালিম (রহঃ) ‘উমর ইব্নু ‘উবাইদুল্লাহ্র আযাদ করা গোলাম এবং তার কাতিব (সচিব) ছিলেন, বর্ণনা করেন। তিনি বলেন, তার কাছে ‘আবদুল্লাহ্ ইব্নু আবূ আওফা (রাঃ) চিঠি লিখলেন, আমি তা পড়লাম। তাতে লেখা ছিল, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করো না বরং আল্লাহ্ তা’আলার কাছে নিরাপত্তা কামনা কর।
