৯৫/৩. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: “হে মুমিনগণ! তোমরা অনুমতি ছাড়া নবীর গৃহে প্রবেশ করো না”-(সূরা আন-নূর ২৪/২৭)। যদি একজন তাকে অনুমতি দেয় তবে প্রবেশ করা বৈধ।
সহিহ বুখারী : ৭২৬২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২৬২
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ الْبَابِ فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا أَبُو بَكْرٍ ثُمَّ جَاءَ عُمَرُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ثُمَّ جَاءَ عُثْمَانُ فَقَالَ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ.
আবূ মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি বাগানে প্রবেশ করলেন এবং আমাকে দরজা পাহারা দেয়ার জন্য নির্দেশ দিলেন। এক লোক এসে প্রবেশের অনুমতি চাইল। তিনি বললেন: তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তিনি ছিলেন আবু বকর (রাঃ)। অতঃপর উমর (রাঃ) আসলেন। তিনি বললেন: তাঁকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। তারপর উসমান (রাঃ) আসলেন। তিনি বললেন: তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও।
আধুনিক প্রকাশনী- ৬৭৫৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৬৬
