৯৬/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩১৮ - কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
আল্লাহ্ যা নাযিল করেছেন, তার ভিত্তিতে ফায়সালার মধ্যে ইজতিহাদ করা। কেননা, আল্লাহর কথা : আল্লাহর নাযিল করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই যালিম......। (সূরাহ আল-মায়িদাহ ৫/৪৫)
যারা হিকমাতের সঙ্গে বিচার করেন ও হিকমাতের শিক্ষা দেন এবং মনগড়া কোনো ফায়সালা করেন না, (এমন হিকমাতওয়ালা লোকের) নবী (ﷺ) প্রশংসা করেছেন। খলীফাদের সঙ্গে পরামর্শ করা এবং বিচারকদের আলেমদের নিকট জিজ্ঞেস করা।
সহীহ বুখারী : ৭৩১৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩১৮
فَخَرَجْتُ فَوَجَدْتُ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ فَجِئْتُ بِهِ فَشَهِدَ مَعِي أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ فِيهِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ تَابَعَهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنْ الْمُغِيرَةِ
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তারপর আমি বের হলাম এবং মুহাম্মাদ ইবনু মাসলামাহ (রাঃ)-কে পেলাম। আমি তাঁকে নিয়ে হাজির হলাম, সে আমার পক্ষে সাক্ষ্য দিল, তিনিও নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, এতে গুর্রা অর্থাৎ একটি দাস কিংবা দাসী দান করতে হবে। ইবনু আবূ যিনাদ......মুগীরাহ (রাঃ) থেকে একরকম একটি হাদীস বর্ণনা করেছেন।
