৯৬/১৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩৩৩ - কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
নবী (ﷺ) যা বলেছেন এবং আলেমগণকে ঐক্যের ব্যাপারে যে উৎসাহ দান করেছেন।
সহীহ বুখারী : ৭৩৩৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৩৩
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا». تَابَعَهُ سَهْلٌ عَنِ النَّبِيِّ ﷺ فِي أُحُدٍ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা উহুদ পাহাড় নজরে পড়লে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ পর্বত আমাদেরকে ভালোবাসে আর আমরাও একে ভালোবাসি। হে আল্লাহ্! ইবরাহীম (আঃ) মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি এ মদীনার দু’টি কঙ্করময় প্রান্তের মাঝের স্থানকে হারাম ঘোষণা করছি।উহুদ সংক্রান্ত নবী (ﷺ) থেকে এ হাদীস বর্ণনায় সাহল (রাবী) আনাস (রাঃ) - এর অনুসরণ করেছেন।
