৯৬/১৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩৩৯ - কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
নবী (ﷺ) যা বলেছেন এবং আলেমগণকে ঐক্যের ব্যাপারে যে উৎসাহ দান করেছেন।
সহীহ বুখারী : ৭৩৩৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৩৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، أَنَّ هِشَامَ بْنَ عُرْوَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ يُوضَعُ لِي وَلِرَسُولِ اللَّهِ ﷺ هَذَا الْمِرْكَنُ فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার এবং রাসূলুল্লাহ্ (ﷺ) - এর গোসলের জন্য এ পাত্রটি রাখা হত। আমরা এক সাথে এর থেকে গোসল করতাম।
দাম্পত্য জীবনকে সুখময় করার উদ্দেশ্যে মুসলমানদের ঘরগুলোতে ব্যবস্থা থাকা দরকার যাতে তারা রাসূলের এ সুন্নাত পালন করতে পারেন।
