৯৬/২৪. অধ্যায়ঃ

কোন বিষয়ে নবী (ﷺ) কর্তৃক অস্বীকৃতি প্রকাশ না করাই তা বৈধ হবার দলিল, অন্য কারো অস্বীকৃতি বৈধতার দলিল নয়।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৩৫৫

حَدَّثَنَا حَمَّادُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ أَنَّ ابْنَ الصَّائِدِ الدَّجَّالُ، قُلْتُ تَحْلِفُ بِاللَّهِ‏.‏ قَالَ إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُنْكِرْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏

মুহাম্মাদ ইব্‌নু মুন্‌কাদির (রহঃ) হতে বর্ণিতঃ

আমি জাবির বিন আব্দুল্লাহ (রাঃ)-কে আল্লাহর কসম খেয়ে বলতে শুনেছি যে, ইবনু সাইয়াদ একজন দাজ্জাল। আমি তাকে জিজ্ঞেস করলাম: আল্লাহর শপথ করে বলছেন? তিনি উত্তরে বললেন, আমি উমর (রাঃ)-কে নবী (ﷺ)-এর নিকট শপথ করে এ কথা বলতে শুনেছি। তখন নবী (ﷺ) এ কথা অস্বীকার করেননি।

[মুসলিম ৫২/১৯, হাঃ ২৯৬৯] (আধুনিক প্রকাশনী- ৬৮৪১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৫৩)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন