১১/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৮৭৮ - খুতবার সময় জুমার গোসলের স্মরণ

জুমু‘আর দিন গোসল করার তাৎপর্য। জুমু‘আর দিবসে শিশু কিংবা নারীদের (সালাতের জন্য) উপস্থিতি কি প্রয়োজন?

জুমার গোসলের গুরুত্ব: উমর (রাঃ)-এর খুতবার ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৮৭৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَمَا هُوَ قَائِمٌ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ قَالَ إِنِّي شُغِلْتُ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ التَّأْذِينَ، فَلَمْ أَزِدْ أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ وَالْوُضُوءُ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইব্‌নু খাত্তাব (রাঃ) জুমু‘আর দিন দাঁড়িয়ে খুত্‌বা দিচ্ছিলেন, এ সময় নবী (ﷺ)-এর প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। ‘উমর (রাঃ) তাঁকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আযান শুনে কেবল ওজু করে নিলাম। ‘উমর (রাঃ) বললেন, কেবল ওজুই? অথচ আপনি জানেন যে, আল্লাহ্‌র রাসূল (ﷺ) গোসলের নির্দেশ দিতেন।

সহীহ বুখারী হাদিস ৮৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনে খুতবার সময়ের একটি ঘটনা এসেছে। উমর ইবনু খাত্তাব (রাঃ) খুতবা দিচ্ছিলেন। তখন এক মুহাজির সাহাবা আসেন। উমর (রাঃ) সময়ের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ব্যস্ততার কারণে ঘরে ফিরতে পারেননি; আজান শুনে শুধু অজু করেছেন। তখন উমর (রাঃ) বলেন, কেবল অজুই? অথচ আপনি জানেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গোসলের নির্দেশ দিতেন। এই হাদিসের মূল শিক্ষা হলো জুমার গোসলের গুরুত্ব এবং জুমার প্রস্তুতিতে অবহেলা না করা। এখানে উমর (রাঃ)-এর কথার মাধ্যমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ স্মরণ করানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার খুতবার সময় এক সাহাবা দেরিতে আসেন।
  • তিনি জানান, ব্যস্ততার কারণে শুধু অজু করেছেন।
  • উমর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর গোসলের নির্দেশ স্মরণ করান।
  • হাদিসে জুমার প্রস্তুতির গুরুত্ব ফুটে ওঠে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন