৩/২৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৮৯ - পালাক্রমে ইলম শেখা ও খবর পৌঁছে দেওয়ার দৃষ্টান্ত

পালাক্রমে ইলম শিক্ষা করা।

ইলম শেখার পদ্ধতি: পালাক্রমে শেখা ও যাচাই করা

সহীহ বুখারীহাদিস নম্বর ৮৯

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ،قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ، لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهْىَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا.فَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ قَدْ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ. قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ طَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ ﷺ قَالَتْ لاَ أَدْرِي. ثُمَّ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ﷺ فَقُلْتُ وَأَنَا قَائِمٌ أَطَلَّقْتَ نِسَاءَكَ قَالَ «لاَ». فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ.

উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনী উমাইয়া ইব্‌নু যায়দের মহল্লায় বাস করতাম। এ মহল্লাটি ছিল মদীনার উঁচু এলাকায় অবস্থিত। আমরা দু’জনে পালাক্রমে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট উপস্থিত হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম, সেদিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাঁকে পৌঁছে দিতাম। আর তিনি যেদিন আসতেন সেদিন তিনিও তাই করতেন।অতঃপর একদা আমার আনসারী সাথী তাঁর পালার দিন আসলেন এবং (সেখান থেকে ফিরে) আমার দরজায় খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। (আমার নাম নিয়ে) বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তাঁর দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে [আল্লাহর রাসূল (ﷺ) তাঁর স্ত্রীগণকে তালাক দিয়েছেন]। আমি তখনি (আমার কন্যা) হাফসা (রাঃ) এর নিকট গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, আল্লাহর রাসূল (ﷺ) কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, ‘আমি জানি না।’ অতঃপর আমি নবী (ﷺ) নিকট গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললামঃ আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেনঃ ‘না।’ আমি তখন বললাম ‘আল্লাহ আকবর’।

সহীহ বুখারী হাদিস ৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ) তাঁর এক আনসারী প্রতিবেশীর সঙ্গে কীভাবে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পালাক্রমে যেতেন, তা বর্ণনা করেছেন। একজন যেদিন যেতেন, সেদিনের ওহী ও অন্যান্য খবর অন্যজনকে জানাতেন। এতে ইলম শেখার আন্তরিকতা দেখা যায়। পরে একদিন তাঁর সাথী দরজায় জোরে আঘাত করে বড় ঘটনার কথা বলেন। উমর (রাঃ) হাফসা (রাঃ)-এর কাছে যান, তারপর সরাসরি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি স্ত্রীদের তালাক দিয়েছেন? নবী (صلى الله عليه وسلم) বললেন, না। তখন উমর (রাঃ) ‘আল্লাহু আকবার’ বলেন। এই হাদিস শেখায়, খবর শুনে যাচাই করা এবং জ্ঞান ভাগ করে নেওয়া দুটিই গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলম শেখার জন্য সাহাবীরা পালাক্রমে সময় দিতেন।
  • শোনা খবর সরাসরি যাচাই করা ভালো অভ্যাস।
  • দ্বীনি জ্ঞান ও খবর বিশ্বস্তভাবে অন্যকে জানানো গুরুত্বপূর্ণ।
  • বড় বিষয়ে অনুমান না করে নিশ্চিত হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন