১৪/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৯৯২ - নবী (صلى الله عليه وسلم)-এর রাতের সালাত
বিতরের বর্ণনা।
নবী (صلى الله عليه وسلم)-এর রাতের সালাত: তিলাওয়াত, ওজু, দুই রাকাত ও বিতর
সহীহ বুখারী : ৯৯২
সহীহ বুখারীহাদিস নম্বর ৯৯২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ، وَهْىَ خَالَتُهُ، فَاضْطَجَعْتُ فِي عَرْضِ وِسَادَةٍ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ ﷺ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَرِيبًا مِنْهُ، فَاسْتَيْقَظَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي فَصَنَعْتُ مِثْلَهُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ، خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর খালা উম্মুল মু’মিনীন মাইমূনা (রাঃ) এর ঘরে রাত কাটান। (তিনি বলেন) আমি বালিশের প্রস্থের দিক দিয়ে শয়ন করলাম এবং আল্লাহ্র রাসূল (ﷺ) ও তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন। নবী (ﷺ) রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন। অতঃপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা হতে ঘুমের রেশ দূর করলেন। পরে তিনি সূরা আলে-ইমরানের (শেষ) দশ আয়াত তিলাওয়াত করলেন।অতঃপর আল্লাহ্র রাসূল (ﷺ) একটি ঝুলন্ত মশ্কের নিকট গেলেন এবং উত্তমরূপে ওজু করলেন। অতঃপর তিনি সালাতে দাঁড়ালেন। আমিও তার মতই করলাম এবং তার পাশেই দাঁড়ালাম। তিনি তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন। অতঃপর তিনি দু’ রাক’আত সালাত আদায় করলেন। অতঃপর দু’ রাক’আত, অতঃপর দু’ রাক’আত, অতঃপর দু’ রাক’আত, অতঃপর দু’ রাক’আত, অতঃপর দু’ রাকাত। অতঃপর বিত্র আদায় করলেন। অতঃপর তিনি শুয়ে পড়লেন। অবশেষে মুয়াজ্জিন তাঁর নিকট এলো। তখন তিনি দাঁড়িয়ে দু’ রাক’আত সালাত আদায় করলেন। অতঃপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন।
সহীহ বুখারী হাদিস ৯৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো নবী (صلى الله عليه وسلم)-এর রাতের সালাত। ইবন আব্বাস (রাঃ) মাইমুনা (রাঃ)-এর ঘরে রাত কাটানোর ঘটনা জানান। নবী (صلى الله عليه وسلم) রাতের অর্ধেক বা কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন। এরপর জেগে মুখ থেকে ঘুমের রেশ দূর করলেন এবং সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করলেন। তারপর ঝুলন্ত মশকের কাছে গিয়ে সুন্দরভাবে ওজু করলেন এবং সালাতে দাঁড়ালেন। ইবন আব্বাস (রাঃ) তাঁর পাশে দাঁড়ালে নবী (صلى الله عليه وسلم) তাঁকে ঠিক করে দেন। এরপর তিনি দুই রাকাত করে কয়েকবার সালাত আদায় করেন, তারপর বিতর পড়েন। মুয়াজ্জিন আসার পর ফজরের আগে দুই রাকাত পড়েন এবং ফজরের সালাতে যান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) রাতে জেগে কুরআন তিলাওয়াত, ওজু ও সালাত আদায় করেছেন।
- রাতের সালাতে দুই রাকাত করে পড়ার আমল এই বর্ণনায় দেখা যায়।
- ফজরের আগে দুই রাকাত সালাত আদায়ের কথাও হাদিসে এসেছে।
