৮/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১০১৬ - দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার আদব
স্ত্রীলোকদের প্রতি সৎ ব্যবহার - যে ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়িতে অনুপস্থিত থাকে তার রাত্রিকালে (হঠাৎ করে) বাড়িতে প্রবেশ করা নিষেধ
দীর্ঘ সফর শেষে ঘরে ফেরা: পরিবারের প্রতি ভদ্রতা
বুলুগুল মারাম : ১০১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১০১৬
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ - ﷺ - فِي غَزَاةٍ, فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ, ذَهَبْنَا لِنَدْخُلَ. فَقَالَ: «أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلًا». يَعْنِي: عِشَاءً - لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ, وَتَسْتَحِدَّ الْمَغِيبَةُ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: إِذَا أَطَالَ أَحَدُكُمُ الْغَيْبَةَ, فَلَا يَطْرُقْ أَهْلَهُ لَيْلًا
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা কোন এক যুদ্ধে (হুদাইবিয়ার সন্ধিকালে) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর কাছে ছিলাম। তারপর যখন আমরা মদীনাহ্য় প্রবেশ করব, এমন সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। বুখারীর অন্য বর্ণনাতে আছে- যখন তোমাদের কেউ দীর্ঘ সময় বাড়ি থেকে অনুপস্থিত থাকে সে যেন তার বাড়িতে রাত্রিকালে (হঠাৎকরে) প্রবেশ না করে। [১১১০]
[১১১০] বুখারী ৪৪৩,১৮০১,২০৯৭,২৩০৯,২৩৮৫,২৩৯৪,২৬০৩,২৬০৪,২৭১৮,২৮৬১,৫০৭৯, মুসলিম ৭১৫, তিরমিযী ১১০০, নাসায়ী ৪৫৯০,৪৫৯১, আবূ দাউদ ৩৩৪৭,৩৫০৫, ইবনু মাজাহ ১৮৬০, আহমাদ ১৩৭১০,১৩৭৬৪, দারেমী ২২১৬।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১০১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলেন। মদীনায় প্রবেশের সময় নবীজি তাদের অপেক্ষা করতে বলেন, যেন তারা রাতে প্রবেশ করেন। কারণ, অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত চুল ঠিক করতে এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা নিতে পারে। বুখারীর অন্য বর্ণনায় এসেছে, কেউ দীর্ঘ সময় বাড়ি থেকে অনুপস্থিত থাকলে সে যেন রাতে হঠাৎ করে পরিবারের কাছে প্রবেশ না করে। এখানে মূল শিক্ষা হলো, পরিবারে ফেরার সময়ও ভদ্রতা, সময়জ্ঞান ও সম্মানের দরকার আছে। হাদিসটি স্ত্রীর ব্যক্তিগত প্রস্তুতি ও মানসিক স্বস্তির বিষয়টিও বিবেচনায় রাখে। দাম্পত্য জীবনে ছোট ছোট আদব সম্পর্ককে শান্ত ও সুন্দর রাখতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দীর্ঘ অনুপস্থিতির পর হঠাৎ ঘরে ঢোকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- স্ত্রীকে প্রস্তুতির সুযোগ দেওয়া ভদ্রতার অংশ।
- দাম্পত্য জীবনে সময়জ্ঞান ও সম্মান গুরুত্বপূর্ণ।
- পরিবারে ফেরার ক্ষেত্রেও নবীজির সুন্দর আদব রয়েছে।
