৮/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০২৭ - সাফিয়ার মাহরানা

মাহরানার বিবরণ - দাসীকে মুক্ত করে বিবাহ করাই মাহরানা হিসেবে গন্য হয়

মাহরানা: সাফিয়াহ রাদিয়াল্লাহু আনহার মুক্তি ও বিবাহ

বুলুগুল মারামহাদিস নম্বর ১০২৭

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ, عَنِ النَّبِيِّ - ﷺ؛ أَنَّهُ أَعْتَقَ صَفِيَّةَ, وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا. مُتَّفَقٌ عَلَيْهِ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি তাঁর স্ত্রী সাফীয়াহ (রাঃ) –এর দাসত্ব মুক্তির বিনিময়কে তাঁর মাহরানা ধার্য করেছিলেন। [১১২৪]

[১১২৪] বুখারী ৩৭১, ৬১০, ৯৪৭, ৫০৮৬, মুসলিম ১৩৪৫, ১৩৬৫, ১৩৬৮ তিরমিযী ১০৯৫, ১১১৫, ১৫৫০, নাসায়ী ৫৪৭, ৩৩৪২, ৩৩৪৩, আবূ দাঊদ ২৯৯৫, ২৯৯৬, ২৯৯৭, ইবনু মাজাহ ১৯০৯, ১৯৫৭, ২২৭২, আহমাদ ১১৫৩২, ১১৫৮১, ১১৬৬৮, মালেক ১৬৩৬, দারেমী ২২৪২, ২২৪৩। খায়বার যুদ্ধে বন্দিনী সাফিয়াহ্‌ (রাঃ)-কে নবী (ﷺ) তাঁর মুক্তি পণকে মাহরানা গণ্য করে তার বিনিময়ে তাঁকে বিয়ে করেন। মাহরানা হিসেবে মুদ্রা বা অলংকার পরিশোধে অক্ষম ব্যক্তি কল্যাণ যে কোন জিনিস এমনটি নেকী লাভের উপকরণও মাহরানা হিসেবে প্রদান করতে পারে।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সাফিয়াহ রাদিয়াল্লাহু আনহাকে মুক্ত করেন এবং তাঁর দাসত্বমুক্তিকেই তাঁর মাহরানা ধার্য করেন। হাদিসটির মূল বিষয় মাহরানা বা সদাক। এখানে দেখা যায়, মাহর শুধু টাকা-পয়সার নির্দিষ্ট পরিমাণেই সীমাবদ্ধ নয়; এই বর্ণনায় মুক্তিকেই মাহর হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ব্যাখ্যা হাদিসের বক্তব্যের বাইরে নেওয়া হলো না। যারা মাহর কত হতে পারে, মাহরানা কী, বা নবীজির বিবাহে মাহর সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এ হাদিস একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাহর বিবাহের একটি স্বীকৃত অধিকার।
  • সাফিয়াহ রাদিয়াল্লাহু আনহার মুক্তিকে মাহর করা হয়েছিল।
  • মাহর বিষয়ে নবীজির আমল থেকে বাস্তব উদাহরণ জানা যায়।
  • বিবাহে নারীর প্রাপ্য অধিকারকে গুরুত্ব দিতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন