১/৭. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০৬ - পাথরের পর পানি ব্যবহারের শিক্ষা

কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - ইস্তিঞ্জা করার সময় পানি ও পাথর একত্রিত করার বিধান

ইস্তেঞ্জায় পানি ব্যবহার: কুবাবাসীর আমল নিয়ে বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৬

وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ - ﷺ - سَأَلَ أَهْلَ قُبَاءٍ, فَقَالُوا: إِنَّا نُتْبِعُ الْحِجَارَةَ الْمَاءَ. رَوَاهُ الْبَزَّارُ بِسَنَدٍ ضَعِيفٍ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কুবাবাসীকে প্রশ্ন করেন, ‘আল্লাহ তোমাদের সুনাম করেন কেন? “তারা বললো, আমরা শৌচ করার সময় পাথর ব্যবহার করার পর পানিও ব্যবহার করে থাকি।” বাযযার য‘ঈফ সনদে। [১২৫]

[১২৫] যঈফ। হাদীসটিকে পাথর ও পানির একত্রিত করণের কারণে হাদীস যঈফ হয়েছে। বাজ্জার কাশফূল আসরার‘ এ বর্ণনা করেছেন (২২৭/)। ইমাম হায়সামী মাজমাউয যাওয়ায়েদ (১/২১৭) গ্রন্থে বলেন, এর সনদে মুহাম্মাদ বিন আব্দুল আযীয বিন উমার আয-যুহরী রয়েছে যাকে ইমাম বুখারী, ইমাম নাসায়ী ও অন্যান্যরা যঈফ বলেছেন। ইবনুল মুলকিন তুহফাতুল মুহতায (১/১৭০) গ্রন্থে উক্ত রাবী সম্পর্কে বলেন, সকলেই তাকে যঈফ বলেছেন। ইবনু হাজার আত্-তালখীসুল হাবীর (১/১৬৯) গ্রন্থে উক্ত রাবী সম্পর্কে বলেন, আবূ হাতিম অ আবদুল্লাহ বিন শাবীব তাকে দুর্বল বলেছেন। শায়খ আলবানী ইরওয়াউল গালীল (১/৮৩) গ্রন্থে হাদীসটি দুর্বল বলেছেন।

বুলুগুল মারাম হাদিস ১০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুবাবাসীর একটি আমলের কথা এসেছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের জিজ্ঞেস করেন, আল্লাহ কেন তাদের সুনাম করেছেন। তারা বলেন, আমরা শৌচ করার সময় পাথর ব্যবহার করার পর পানিও ব্যবহার করি। তবে বর্ণনার শেষে উল্লেখ আছে, বাযযার এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন। তাই এই হাদিস ব্যাখ্যা করার সময় সনদের দুর্বলতার বিষয়টি বলা জরুরি। মূল শিক্ষা হলো, ইস্তেঞ্জায় পানি ব্যবহার, পরিচ্ছন্নতা বাড়ানো এবং নাপাকি দূর করার চেষ্টা প্রশংসনীয় একটি দিক হিসেবে এসেছে। তবে এখানে পাথর ও পানির মিলিত ব্যবহারকে নিশ্চিত বিধান হিসেবে না বলে, বর্ণনার সীমার মধ্যে বুঝতে হবে। পবিত্রতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা, এবং পানি দিয়ে পরিষ্কার হওয়া এই হাদিসে বিশেষভাবে উঠে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শৌচের পর পানি ব্যবহার পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ উপায়।
  • পবিত্রতা বাড়ানোর চেষ্টা প্রশংসনীয় কাজ হিসেবে বর্ণনায় এসেছে।
  • দুর্বল সনদের কারণে বর্ণনাটি সতর্কভাবে বুঝতে হবে।
  • ইস্তেঞ্জার ক্ষেত্রে নাপাকি দূর হওয়াই মূল লক্ষ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন