৮/৫. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১০৬৪ - বিবাহ
স্ত্রীদের হক বণ্টন - স্ত্রীকে অধিক প্রহার করা নিষেধ
বুলুগুল মারাম : ১০৬৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৬৪
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «لَا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ». رَوَاهُ الْبُخَارِيُّ
‘আবদুল্লাহ ইবনু যাম‘আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মত প্রহার করো না। [১১৬৩]
[১১৬৩] বুখারী ৫২০৪, ৩৩৭৭, ৫৯৪২, ৬০৪২, মুসলিম ২৮৫৫, তিরমিযী ৩৩৪৩, ইবনু মাজাহ ১৯৮৩, আহমাদ ১৫৭৮৮, দারিমী ২২২০।পূর্ণাঙ্গ হাদীসটি হচ্ছেঃ নবী (ﷺ) বলেছেন, لَ يجْلِدُ أََحدُ كُمْ اِمْرَ أََتَهُ جَلْدَ اعَبْدِ ثُمَّ يُجَا مِعُهَا فِيْ اَخِرِ الْيَوْمِ “তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মত প্রহার করো না। কেননা, দিনের শেষে তাঁর সঙ্গে তো মিলিত হবে।ইমাম হাইসামী তাঁর মাজমাউয যাওযায়েদ ৫/৭ গ্রন্থে বলেন, এর বর্ণনাকারীদের মধ্যে হাজ্জাজ বিন আরত্বাআ নামক বর্ণনাকারী রয়েছে সে মুদাল্লিস।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
