৮/১১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১০৯ - বিবাহ
ইদ্দত পালন, শোক প্রকাশ, জরায়ু শুদ্ধিকরণ ইত্যাদির বর্ণনা - তিন তালাকপ্রাপ্ত নারী ইদ্দাত পালনের সময় নিজ প্রয়োজনে বাহির হওয়া জায়েয
বুলুগুল মারাম : ১১০৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১১০৯
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: طُلِّقَتْ خَالَتِي, فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ, فَأَتَتْ النَّبِيَّ - ﷺ - فَقَالَ: «بَلْ جُدِّي نَخْلَكِ, فَإِنَّكَ عَسَى أَنْ تَصَدَّقِي, أَوْ تَفْعَلِي مَعْرُوفًا». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার খালাকে তালাক দেয়া হলে তিনি তাঁর খেজুর গাছের ফল নামাবেন বলে ইচ্ছা করেন। কোন লোক তাঁকে বের হবার জন্য ধমকালেন। ফলে তিনি নবী (ﷺ)-এর সমীপে আসলেন। নবী (ﷺ) বললেন –হাঁ, তুমি তোমার খেজুর ফল নামাবে। কেননা, তুমি এতে থেকে অচিরেই সাদাকাহ করবে অথবা সৎ কাজও করবে। [১২১৩]
[১২১৩] মুসলিম ১৪৮৩, নাসায়ী ৩৫৫০, আবূ দাঊদ ২২৯৭, ইবনু মাজাহ ২০৩৪, আহমাদ ১৪০৩৫, দারেমী ২২৮৮।
