১/৮. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৬ - পবিত্রতা
গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - অপবিত্র শরীর বিশিষ্ট ব্যক্তির কুরআন পাঠ করার বিধান
বুলুগুল মারাম : ১১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৬
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا. رَوَاهُ الْخَمْسَةُ, وَهَذَا لَفْظُ التِّرْمِذِيِّ وَحَسَّنَةُ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
‘রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কোরআন পড়াতেন, জুনুবী হওয়ার আগ পর্যন্ত।’ এ শব্দ বিন্যাস তিরমিযীর আর তিনি একে হাসান বলে মন্তব্য করেছেন এবং ইবনু হিব্বান সহীহ বলেছেন। [১৩৯]
[১৩৯] আবূ দাঊদ ২২৯; নাসায়ী ১৪৪; তিরমিযী ১৪৬; ইবনু মাজাহ ৫৯৪; আহমাদ ৬২৮; ইবনু হিব্বান ৭৯৯ ইমাম যাহাবী মীযানুল ই‘তিদাল (২/৪৩১) গ্রন্থে বলেন, এর সনদে আব্দুল্লাহ বিন সালামাহ আল হামাদানী রয়েছে যার বিষয়ে মুহাদ্দিসগণ সমালোচনা করেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
