৯/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৭৩ - অপরাধ প্রসঙ্গ
চুক্তিবদ্ধ কাফিরকে হত্যার অপরাধে মুসলিমকে হত্যা করার বিধান
বুলুগুল মারাম : ১১৭৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৭৩
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ; أَنَّ النَّبِيَّ - ﷺ - قَتَلَ مُسْلِمًا بِمَعَاهِدٍ. وَقَالَ: «أَنَا أَوْلَى مَنْ وَفَى بِذِمَّتِهِ». أَخْرَجَهُ عَبْدُ الرَّزَّاقِ هَكَذَا مُرْسَلًاوَوَصَلَهُ الدَّارَقُطْنِيُّ, بِذِكْرِ اِبْنِ عُمَرَ فِيهِ, وَإِسْنَادُ الْمَوْصُولِ وَاهٍ
আব্দুর রহমান ইবনু বাইলামানী (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একজন মুসলিমকে হত্যা করেছিলেন- যিম্মী কাফিরকে হত্যা করার অপরাধে। এবং বলেছিলেন, আমি (অঙ্গীকার) পালনকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। দারাকুত্বনী ইবনু উমরের উল্লেখপূর্বক একে মাওসুল হিসেবে বর্ণনা করেছেন। মাওসূল সনদটি দুর্বল।” [১২৭৬]
[১২৭৬] ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম ৩/৩৭৮ গ্রন্থে বলেন, এ হাদীসে ইবরাহীম বিন মুহাম্মাদ বিন আবু লায়লা নামক একজন দুর্বল রাবী রয়েছে। ইবনু উসাইমীন তার শরহে বুলুগুল মারাম ৫/২৫৫ গ্রন্থে বলেন, এর সনদ ও মতন উভয়ই দুর্বল। ইমাম তুহাবী তার শরহে মাআনী আল আসার ৩/১৯৫ গ্রন্থে হাদীসটিকে মুনকাতি বলেছেন। ইবনু হাজার আসকালানী তাঁর ফাতহুল বারী ১২/২৭৩ গ্রন্থে বলেন, এতে আম্মার বিন মিত্বর এর সনদে গোপন রয়েছেন।
