৯/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৮০ - অন্যায় হত্যার ভয়াবহতা
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - যে সকল অবস্থায় হত্যা করা জঘণ্যতম মহা অপরাধ
অন্যায় হত্যা: হারাম শরীফ, নিরপরাধ ও জাহিলী বিদ্বেষ
বুলুগুল মারাম : ১১৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮০
وَعَنِ ابْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا, عَنْ النَّبِيِّ - ﷺ - قَالَ: «إِنَّ أَعْتَى النَّاسِ عَلَى اللَّهِ ثَلَاثَةٌ: مَنْ قَتَلَ فِي حَرَمَ اللَّهِ, أَوْ قَتَلَ غَيْرَ قَاتِلِهِ, أَوْ قَتَلَ لِذَحْلِ الْجَاهِلِيَّةِ».أَخْرَجَهُ ابْنُ حِبَّانَ فِي حَدِيثٍ صَحَّحَهُ
ইবনু ‘আমর [১২৮৩] (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আল্লাহর দরবারে তিন প্রকারের লোক সর্বাপেক্ষা অবাধ্য।(ক) যে হত্যাকাণ্ড ঘটায় হারাম শরীফের (বাইতুল্লাহর) মধ্যে,(খ) এমন লোককে হত্যা করে যে তার হত্যাকারী নয়, (অর্থাৎ যে তাকে হত্যা করার জন্য উদ্যত ছিল না।)(গ) যে জাহিলী যুগের সঞ্চিত আক্রোশ ও বিদ্বেষ বশত মানুষকে হত্যা করে।
[১২৮৩] আহমদ ২৭৯। ইবনু আমরকে বিকৃতি ঘটিয়ে ইবনু উমার করা হয়েছে। যেহেতু হাদীসটি আবদুল্লাহ বিন আমরের। হাফিয ইবনু হাজার নিজেও তাঁর তালখীস গ্রন্থে এর বর্ণনাকারী হিসেবে ইবনু আমরই উল্লেখ করেছেন, ইবনু উমার নয়। অনুবাদকদের অধিকাংশই এর অনুবাদে ইবনু আমরের পরিবর্তে ইবনু উমারই উল্লেখ করেছেন।
বুলুগুল মারাম হাদিস ১১৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তিন ধরনের মানুষকে আল্লাহর দরবারে কঠোর অবাধ্য হিসেবে উল্লেখ করেছেন। প্রথমত, যে আল্লাহর হারাম শরীফের মধ্যে হত্যাকাণ্ড ঘটায়। দ্বিতীয়ত, যে এমন ব্যক্তিকে হত্যা করে যে তার হত্যাকারী নয়, অর্থাৎ যে তাকে হত্যা করতে উদ্যত ছিল না। তৃতীয়ত, যে জাহিলী যুগের পুরোনো আক্রোশ ও বিদ্বেষের কারণে মানুষ হত্যা করে। এখানে মূল শিক্ষা হলো অন্যায় হত্যার ভয়াবহতা, বিশেষ করে পবিত্র স্থানে হত্যা, নিরপরাধ হত্যা এবং গোত্রীয় বা পুরোনো শত্রুতার নামে হত্যা। ‘অন্যায় হত্যা’, ‘হারাম শরীফে হত্যা’, ‘জাহিলী বিদ্বেষ’ ও ‘নিরপরাধ হত্যা’—এই কীওয়ার্ডগুলো হাদিসটির মূল ভাব ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হারাম শরীফে হত্যাকাণ্ডকে গুরুতর অবাধ্যতার মধ্যে গণ্য করা হয়েছে।
- যে হত্যাকারী নয়, তাকে হত্যা করা কঠোরভাবে নিন্দিত।
- জাহিলী বিদ্বেষ বা পুরোনো আক্রোশে হত্যা করা ভয়াবহ অপরাধ।
- মানবজীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারকে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
