৯/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৮৬ - অপরাধ প্রসঙ্গ
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - যিম্মী কাফির এবং মহিলার দিয়াত প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১১৮৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮৬
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «عَقْلُ أَهْلِ الذِّمَّةِ نِصْفُ عَقْلِ الْمُسْلِمِينَ». رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُوَلَفْظُ أَبِي دَاوُدَ: دِيَةُ الْمُعَاهِدِ نِصْفُ دِيَةِ الْحُرِّوَلِلنِّسَائِيِّ: «عَقْلُ الْمَرْأَةِ مِثْلُ عَقْلِ الرَّجُلِ, حَتَّى يَبْلُغَ الثُّلُثَ مِنْ دِيَتِهَا». وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যিম্মী কাফিরের দিয়াত মুসলমানের দিয়াতের অর্ধেক। [১২৯১] আবূ দাউদের শব্দগুলোতে আছে, আশ্রয়ের অঙ্গীকারপ্রাপ্ত অমুসলিমদের হত্যার দিয়াত একজন স্বাধীন মুসলিমের দিয়াতের অর্ধেক। [১২৯২] নাসায়ীতে আছে, স্ত্রীলোকের অঙ্গহানির জন্য দিয়াত, পূর্ণ দিয়াতের (১০০ উটের) এক তৃতীয়াংশের সমপরিমাণ হওয়া অবধি পুরুষের দিয়াতের সমপরিমাণ দিয়াত দিতে হবে। [১২৯৩]
[১২৯১] নাসায়ী ৪৮০৬, তিরমিযী ১৪১৩।[১২৯২] আবূ দাউদ ৪৫৮৩।[১২৯৩] দারাকুতনী ৩য় খণ্ড ৯৫ পৃষ্ঠা। নাসায়ীতে (৪৮০৭) আছে (আরবী) অমুসলিমের পণ হচ্ছে মুমিনের পণের অর্ধেক।
